Required Documents for NEET Form Fill-up | নীট ফর্ম ফিলাপের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

 

NEET এর পূর্ণরূপ হলো National Eligibility cum Entrance Test, যার বাংলা অর্থ "জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা"। এটি ভারতে MBBS, BDS, BAMS, BHMS এবং অন্যান্য মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য সর্বোচ্চ প্রবেশিকা পরীক্ষা। NEET 2026-এর ফর্ম ফিলাপ ৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬-এর মধ্যে আমাদের সাইবার ক্যাফে থেকে অনলাইনে করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র:

  • আধার কার্ড/ ভোটার আইডি/ পাসপোর্ট (ঠিকানার প্রমাণ)
  • ১০ম ও ১২শ শ্রেণির মার্কশিট ও সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর সই
  • আবেদনকারীর ২ হাতের ১০ আঙুলের ছাপ
  • ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ ST/ OBC/ EWS) 

আরও যে যে বিষয়গুলি আপনাকে সাথে রাখতে হবে:

  • আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে
  • আপনার নিজের ফোন নাম্বার ও ই- মেল আইডি লাগবে।
  • আপনার অভিভাবকের একটি ফোন নাম্বার ও একটি ই- মেল আইডি লাগবে। (অভিভাবকের ই- মেল আইডি না থাকলে নিজের অন্য কোনো ই- মেল আইডি দিতে পারবেন)
  • ২ টো ফোন নাম্বার ও ২ টো ই- মেল আইডিতে OTP যাবে।
  • হাতে পর্যাপ্ত সময় নিয়ে ফর্ম ফিলাপ করতে আসবেন।
  • আপনি চাইলে ফর্ম ফিলাপের ফী অনলাইনে UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন