বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে | Required Documents for Yuba Sathi Scheme

সম্প্রতি বাজেট ঘোষণার সময় পশ্চিমবঙ্গ সরকার -এর মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুব সাথী ২০২৬’ নামে একটি নতুন প্রকল্পের কথা জানিয়েছে। এটি আগামী ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে চালু হবে বলা হয়েছিল। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি করে বলেছেন এই প্রকল্পের টাকা আবেদনকারীরা ১লা এপ্রিল থেকেই পাবে। তার আগে ফর্ম ফিলাপ হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এই ক্যাম্প চলবে ১৫ থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। চাকরি খোঁজার ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত তাদের সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

যুবসাথী প্রকল্পের প্রধান বিষয়গুলি:

  • মাসিক ভাতা: প্রতি মাসে ১,৫০০ টাকা।
  • কারা পাবেন: যে সব বেকার যুবক-যুবতী কমপক্ষে মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ করেছেন।
  • আবেদনের তারিখ: ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
  • আবেদনের পদ্ধতি: Offline Mode (দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফরম পাওয়া যাবে)।
  • প্রকল্পের টাকা: প্রকল্পের ₹১৫০০ টাকা ১লা এপ্রিল ২০২৬ পাওয়া যাবে।

যুব সাথীর জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
  • আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন।
  • আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়।
  • আপনি মাধ্যমিক পাশ করে থাকেন।
  • আপনি বর্তমানে বেকার হন।
  • যদি আপনি অন্য কোনো সরকারি স্কলারশিপ (যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ বা Merit-Cum-Scholarship) গ্রহণ করেন।
কারা আবেদন করতে পারবেন না:
  • আপনি যদি অন্য কোন বেকার ভাতা পেয়ে থাকেন।
  • যদি আপনি কোনো ক্ষেত্রে নিযুক্ত থাকেন বা চাকরি করেন।
অনলাইনে যুব সাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
  • আবেদনকারীর আধার, ভোটার কার্ড
  • আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট
  • আবেদনকারীর ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি ও সই

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন


Newest