পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? | Document Required for West Bengal Health Scheme

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS) কী?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প হলো রাজ্য স্তরের একটি স্বাস্থ্য বীমা কল্যাণ প্রকল্প। এই প্রকল্পটি ২০০৮ সালে শুরু হয়েছিল। তবে, ২০১৪ সালে এটি পরিমার্জিত হয় এবং এর নাম হয় 'পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প' (West Bengal Health for All Employees and Pensioners Cashless Medical Treatment Scheme) বর্তমানে উভয় প্রকল্পকে একীভূত করা হয়েছে।

এই প্রকল্পের আওতায়, যোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হাসপাতাল (Empanelled Hospitals) এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে (HCO) ক্যাশলেস চিকিৎসা পেতে পারেন। যোগ্য ব্যক্তিরা  লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান।

পশ্চিমবঙ্গ ক্যাশলেস চিকিৎসা প্রকল্পের বৈশিষ্ট্য সুবিধাসমূহ:

) ক্যাশলেস ইনডোর ট্রিটমেন্ট (হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা): তালিকাভুক্ত হাসপাতালে লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ইনডোর ট্রিটমেন্ট পাওয়া যায়। বিলের পরিমাণ এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত টাকা সুবিধাভোগীকে মেটাতে হবে। 

) ওপিডি (OPD) চিকিৎসা: প্রকল্পের শর্ত অপেক্ষার সময়কাল অনুযায়ী ওপিডি চিকিৎসার খরচ প্রতিপূরণ (Reimbursement) করা যায়। এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টেস্ট এবং ওষুধের খরচ বহন করতে সাহায্য করে।

) -তালিকাভুক্ত হাসপাতাল (Non-empanelled Hospital): যদি কোনো -তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো হয়, তবে শর্তানুযায়ী খরচের একটি নির্দিষ্ট শতাংশ প্রতিপূরণ হিসেবে পাওয়া যেতে পারে। 

) রাজ্যের বাইরের হাসপাতালে চিকিৎসা: যদি পশ্চিমবঙ্গের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং সেটি এই প্রকল্পের তালিকাভুক্ত থাকে, তবে সেই খরচও বহন করা হবে। 

চিকিৎসার ধরণ কভারের সময়সীমা:

এই প্রকল্পের অধীনে ১০০০-এরও বেশি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে।

                  চিকিৎসার ধরণ                                                              কভারের সময়সীমা (দিন)

বিশেষায়িত সার্জারি (Specialised surgeries)                                  ১২ দিন পর্যন্ত

মেজর সার্জারি (Major surgeries)                                                    থেকে দিন

ল্যাপারোস্কোপিক/এন্ডোস্কোপিক সার্জারি, স্বাভাবিক প্রসব                           থেকে দিন

ওপিডি (OPD) এবং মাইনর সার্জারি                                                        দিন

আবেদনের যোগ্যতা:

. পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্তমান কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের পরিবার। 

. যারা মেডিকেল অ্যালাউন্স (Medical Allowance) ছেড়ে এই বিকল্পটি বেছে নিয়েছেন। 

. সর্বভারতীয় পরিষেবার (All India Services) অফিসার এবং পেনশনভোগীরা। 

. পরিবার বলতে সুবিধাভোগীর স্বামী/স্ত্রী, বাবা-মা, নির্ভরশীল সন্তান এবং নির্ভরশীল ভাই-বোনকে বোঝায়।

এবার জেনে নিন এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি তথ্য ও ডকুমেন্ট লাগবে?

১) আবেদনকারীর চাকরীতে যোগদানের তারিখ।

২) আবেদনকারীর PRAN/ GPF নাম্বার (যদি থাকে)

৩) কোন জেলায় আবেদনকারীর অফিস/ কর্মস্থল

৪) আবেদনকারীর জন্ম তারিখ

৫) আবেদনকারীর HRMS/ Employee ID

৬) আবেদনকারীর অবসরের বয়স

৭) আবেদনকারীর প্যান কার্ড

8) আবেদনকারীর আধার কার্ড

৯) আবেদনকারী কোথায় কর্মরত (Posting)

১০) আবেদনকারীর সার্ভিস ক্যাডার

১১) আবেদনকারীর পদ

১২) আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট

এর সাথে মনে রাখবেন মূল আবেদনকারী চাইলে এই স্কিমে তার পরিবারের সদস্যদের যুক্ত করে রাখতে পারে ও সেইসব পরিবারের সদস্যরা জরুরী অবস্থায় এই স্কিমের সাহায্য নিতে পারে।

এবার জেনে নিন পরিবারের কোনো সদস্যকে যুক্ত করতে গেলে কি কি লাগবে?

১) সদস্যের নাম, জন্ম তারিখ, মূল আবেদনকারীর সাথে সম্পর্ক, রক্তের গ্রুপ

২) সদস্যের মাসিক আয়

৩) সদস্যের আধার কার্ড

৪) সদস্যের রঙিন পাসপোর্ট ছবি

৫) সদস্যের সই/ স্বাক্ষর

  • মনে রাখবেন যে যে তথ্যগুলি ও ডকুমেন্টগুলি উল্লেখ করা হয়েছে সেসব তথ্য ও ডকুমেন্ট সবকিছুই লাগবে অনলাইন ফর্ম ফিলাপ করার সময়।
  • ফর্ম ফিলাপ করতে আসার সময় সাথে একটি চালু ফোন আনবেন।
  • ফর্ম ফিলাপ করতে আসার সময় হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন কারণ এই ফর্ম ফিলাপের বেশ কয়েকটি ধাপ আছে, যেগুলি সময় সাপেক্ষ।
  • ফর্ম ফিলাপ করার আগে উপরের তথ্য গুলি খুব ভালো ভাবে জেনে আসবেন প্রয়োজনে লিখে আনতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়।
  • আরও মনে রাখবেন যে যে তথ্য দিচ্ছেন সেগুলি যেন সম্পূর্ণ সঠিক হয়, কারণ একবার ভুল তথ্য বসিয়ে পরবর্তী ধাপে চলে গেলে আর সেই ভুল কোনো ক্যাফে থেকেই ঠিক করা যাবে না। সেইক্ষেত্রে আপনাকে অফিসের সাহায্য নিতে হবে।
  • আবেদনকারী তার অধীনে তার পরিবারের যে যে সদস্যদের যুক্ত করতে চাইছে, তারা যেন আগে এই হেলথ স্কিমে কারোর অধীনে যুক্ত না থাকে।

 এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন