প্রিয় দর্শক বন্ধুগন আজকের পোস্টটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন একটি ব্যক্তির মৃত্যুর ২১- ৩০ দিনের মধ্যে তার মৃত্যু সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করলে সেইরকম কোনো জটিলতা বা বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু সেই ব্যক্তির মৃত্যু ২১- ৩০ দিনের বেশি হয়ে গেলে অনলাইনে মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে কিছু ডকুমেন্টের প্রয়োজনীয়তা আছে। আজ এই পোষ্টে আপনারা বিশদে জানতে পারবেন।
একজন ব্যক্তির মৃত্যুর ২১- ৩০ দিন পরে অনলাইনে মৃত্যু সার্টিফিকেট আবেদন করতে গেলে ফর্ম- ২, পেমেন্ট চালান, দাহ করার সার্টিফিকেট, মৃত্যুর সময় ডাক্তারের দেওয়া সার্টিফিকেট ও পারমিশন সার্টিফিকেট/ লেটার প্রয়োজন পরে। আজ আপনাদের জানাবো মৃত্যু সার্টিফিকেট আবেদন করতে গেলে এই পারমিশন সার্টিফিকেট/ লেটার কোথা থেকে কিভাবে পাবেন।
এই পারমিশন সার্টিফিকেট/ লেটার অনলাইনে আবেদন করে বের করতে হবে। যেটা আপনি/ আপনারা আমাদের সাইবার ক্যাফেতে এসে আবেদন করিয়ে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হল আবেদন করার জন্য কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন হবে। সেগুলি হল-
(১) মৃত ব্যক্তির আধার কার্ড ও ভোটার কার্ড সাথে বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ড (যদি থাকে)
(২) মৃত ব্যক্তির এলাকার ৫ জনের থেকে ডিক্লারেশন। যেটির জন্য আলাদা একটি ফর্ম আমাদের থেকে আপনাকে নিয়ে যেতে হবে ও সেটিকে সম্পূর্ণ ফিলাপ করে আবার আবেদন করার সময় নিয়ে আসতে হবে, কারণ সেটি অনলাইনে আপলোড করা হবে।
(৩) প্রধান / চেয়ারম্যানের কাছ থেকে যাচাইকরণ শংসাপত্র / প্রতিষ্ঠান (হাসপাতাল / চিকিৎসক)-এর শংসাপত্র / আবেদনকারীর হলফনামা।
(৪) পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মৃত্যু হতে হবে।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন
