Required documents for Permission for Delayed Birth Certificate | জন্ম সার্টিফিকেটের জন্য পারমিশন সার্টিফিকেট/ লেটার

 

প্রিয় দর্শক বন্ধুগন আজকের পোস্টটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন একটি শিশুর জন্মগ্রহণের ২১ দিনের মধ্যে তার জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করলে সেইরকম কোনো জটিলতা বা বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু সেই শিশুটির জন্ম ২১ দিনের বেশি হয়ে গেলে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে কিছু ডকুমেন্টের প্রয়োজনীয়তা আছে। আজ এই পোষ্টে আপনারা বিশদে জানতে পারবেন।

একটি শিশুর জন্মের ২১-  ৩০ দিন পরে অনলাইনে জন্ম সার্টিফিকেট আবেদন করতে গেলে ফর্ম- ১, পেমেন্ট চালান ও পারমিশন সার্টিফিকেট/ লেটার প্রয়োজন পরে। আজ আপনাদের জানাবো জন্ম সার্টিফিকেট আবেদন করতে গেলে এই পারমিশন সার্টিফিকেট/ লেটার কোথা থেকে কিভাবে পাবেন।

এই পারমিশন সার্টিফিকেট/ লেটার অনলাইনে আবেদন করে বের করতে হবে। যেটা আপনি/ আপনারা আমাদের সাইবার ক্যাফেতে এসে আবেদন করিয়ে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হল আবেদন করার জন্য কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন হবে। সেগুলি হল-

(১) শিশুর বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ড

(২) আপনার এলাকার ৫ জনের থেকে ডিক্লারেশন। যেটির জন্য আলাদা একটি ফর্ম আমাদের থেকে আপনাকে নিয়ে যেতে হবে ও সেটিকে সম্পূর্ণ ফিলাপ করে আবার আবেদন করার সময় নিয়ে আসতে হবে, কারণ সেটি অনলাইনে আপলোড করা হবে।

(৩) প্রধান / চেয়ারম্যানের কাছ থেকে যাচাইকরণ শংসাপত্র / প্রতিষ্ঠান (হাসপাতাল / চিকিৎসক)-এর শংসাপত্র / আবেদনকারীর হলফনামা।

(৪) পশ্চিমবঙ্গে জন্ম হতে হবে।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন