পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) হল পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি স্বাস্থ্য বিমা প্রকল্প। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের স্বাস্থ্য বিমার সুরক্ষা দেওয়ার জন্য প্রকল্পটি ১৬ আগস্ট ২০২৬ তারিখে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর আগে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা স্বাস্থ্য সাথী প্রকল্প নামে পরিচিত ছিল এবং বর্তমান সরকার এর নাম পরিবর্তন করেছে।
যোগ্যতার শর্তাবলি
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী বা তাঁর পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকতে হবে।
- আবেদনকারী বা তাঁর পরিবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জেএওয়াই)-এর আওতায় থাকা যাবে না।
অযোগ্যতার শর্তাবলি
- যেসব পরিবারের বার্ষিক আয় ₹৮ লক্ষের বেশি।
- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প, ২০০৮-এর আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগী।
- কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগী।
- কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগী।
- কেন্দ্র বা রাজ্য সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা, নগর স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন, ট্রাস্ট, সমিতি, বোর্ড বা সরকারের নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালিত গ্রুপ চিকিৎসা বীমা প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগী।
- সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা প্রাপ্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগী।
- আয়ুষ্মান বয় বন্দনা প্রকল্পের আওতাভুক্ত ৭০ বছরের বেশি বয়সী পরিবারের সদস্য।
- বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া নাম, যেমন, অনুপস্থিত, মৃত, অন্যত্র স্থানান্তরিত বা পুনরাবৃত্ত নথিভুক্ত ব্যক্তি।
- পশ্চিমবঙ্গ সরকার সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অযোগ্য ঘোষণা করা অন্য যেকোনো শ্রেণি।
১) যার বা যাদের
আবেদন করা হবে তার/ তাদের স্বাস্থ্য সাথী কার্ড থাকা বাধ্যতামূলক
২) স্বাস্থ্য সাথী
কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকা ও সেই ফোন চালু থাকা বাধ্যতামূলক
৩) আবেদনকারীর আধার
কার্ড, রেশন কার্ড সাথে আনতে হবে।
৪) আবেদনকারীর ভোটার
কার্ড ও সাথে ২০২৬ সালের ভোটার স্লিপ আনতে হবে। (অপ্রাপ্তবয়স্কদের লাগবে না)
এই বীমা শুধুমাত্র (RKSY I & II ও General রেশন কার্ডের জন্যই হবে)
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন
