Driving License Renewal | ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?

 

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ (Driving License Renewal) শেষ হয়ে গেলে চিন্তার কিছু নেই। এখন আরও সহজে আমাদের থেকে লাইসেন্স রিনিউয়াল করিয়ে নিতে পারবেন। জেনে নিন, এখন লাইসেন্স রিনিউয়াল করতে কত দিন সময় লাগে। পাশাপাশি ফি কত দিতে হবে আপনাকে।

মেয়াদ শেষ হওয়ার পরেও লাইসেন্স রিনিউয়াল করেননি

প্রকৃতপক্ষে, অনেক সময় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও চালক বা গাড়ির মালিকরা তা রিনিউয়াল করেন না। দীর্ঘ সময় ধরে এটি করার ফলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। যে কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

৩০ দিন রিনিউয়ালের জন্য সময় পাবেন আপনি

ভারতে যেকোনও ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়। এর মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে এক মাস অর্থাৎ ৩০ দিন সময় দেওয়া হয়। এই ৩০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে হয়। আপনি যদি ৩০ দিনের পরে রিনিউয়ালের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিনিউয়ালের জন্য ফি ৪০০ টাকা। তবে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার এক মাস পরে লাইসেন্সটি রিনিউয়াল করেন, তাহলে আপনাকে ১৫০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে।


লাইসেন্স রিনিউ করতে গেলে কি আপনাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে?

মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে (বা মেয়াদের ১ বছর আগে)- সাধারণ রিনিউয়াল ফি এবং নথি জমা দিলেই হবে। কোনো টেস্ট দিতে হবে না।

মেয়াদ শেষ হওয়ার ১ থেকে ৫ বছরের মধ্যে- ১ বছর পার হয়ে গেলে RTO তে গিয়ে আবার ড্রাইভিং টেস্ট পাশ করতে হবে।

মেয়াদ শেষ হওয়ার ৫ বছরের বেশি- পুরনো লাইসেন্স আর রিনিউ হবে না। আবার নতুন করে লার্নার (Learner's Licence) নিয়ে ড্রাইভিং টেস্ট দিয়ে নতুন লাইসেন্স করতে হবে।


লাইসেন্স রিনিউ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?

১) পুরানো লাইসেন্স

২) আধার কার্ড

৩) ভোটার কার্ড

৪) প্যান কার্ড

৫) ডাক্তারি শংসাপত্র (Medical Certificate Form 1A) (বয়স ৫০ বছরের বেশি হলে বাধ্যতামূলক)

৬) আধারের সাথে লিঙ্ক থাকা চালু ফোন


রিনিউয়াল ফি বা চার্জ কত?

সাধারণ রিনিউয়ালের সরকারি ফি ২০০ টাকা। তবে স্মার্ট কার্ড এবং ডাক খরচ যোগ হয়ে মোট খরচ দাঁড়ায়:

সাধারণ রিনিউয়াল ফি: ₹২০০

স্মার্ট কার্ড/ফর্ম ৭ ফি: ₹২০০

ইউজার/স্পিড পোস্ট চার্জ: ₹৫০ – ₹১০০

মোট আনুমানিক খরচ: ₹৪৫০ – ₹৫০০


দেরিতে আবেদন করার জরিমানা (Late Fees)

মেয়াদ শেষ হওয়ার ১ বছর পর আবেদন করলে: মূল ফি ₹৪০০ + প্রতি বছর দেরি হওয়ার জন্য ₹১,০০০- ১৫০০/- টাকা অতিরিক্ত জরিমানা যুক্ত হবে।


এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন


Newest