স্বাস্থ্য সাথী কার্ড কী? কেন দরকার?
স্বাস্থ্য সাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। এই কার্ড থাকলে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বড় বড় চিকিৎসাও ক্যাশলেসে করা যায়।
🪪 স্বাস্থ্য সাথী কার্ড কী কাজে ব্যবহার হয়?
- বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা
- ক্যাশলেস চিকিৎসা (এক টাকাও দিতে হয় না)
- সরকারি + তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা
- পরিবারের সব সদস্য কভার হয়
📄 স্বাস্থ্য সাথী কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগে?
- আধার কার্ড
- ভোটার কার্ড / রেশন কার্ড
- মোবাইল নম্বর
- ঠিকানার প্রমাণ
✅ আপনার কি যোগ্যতা থাকতে হবে?
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আগে যাদের সরকারি স্বাস্থ্য বিমা নেই
- কোনো আয়ের সীমা নেই
- পরিবারভিত্তিক কার্ড (মহিলা হেড অফ ফ্যামিলি)
🏥 স্বাস্থ্য সাথীতে কী কী ট্রিটমেন্ট পাওয়া যায়?
- ✔ হার্টের অপারেশন
- ✔ কিডনি ডায়ালিসিস
- ✔ ক্যান্সার চিকিৎসা
- ✔ নিউরো সার্জারি
- ✔ গাইনোকোলজি ও ডেলিভারি
- ✔ হাড়ের অপারেশন
- ✔ ICU, ভেন্টিলেশন
- ✔ বড় ও ছোট সার্জারি
👉 OPD ফ্রি নয়, কিন্তু ভর্তি হলেই সব কভার
🏨 কলকাতায় কতগুলো হাসপাতালে স্বাস্থ্য সাথী চলে?
কলকাতায় প্রায় ২০০+ সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথীর আওতায় আছে।
📝 স্বাস্থ্য সাথী কার্ড কিভাবে এপ্লাই করবেন?
- দুয়ারে সরকার ক্যাম্প
- ব্লক অফিস / পুরসভা অফিস
আবেদনের ফর্ম পেয়ে যাবেন আমাদের সাইবার ক্যাফেতে। শুধুমাত্র তাই নয় আবেদনের পরে স্ট্যাটাস চেক করতে পারবেন আমাদের সাইবার ক্যাফে থেকেই।
❓ কিছু কমন প্রশ্ন–উত্তর
Q. প্রাইভেট হাসপাতালে পুরো ফ্রি?
➡️ হ্যাঁ, তালিকাভুক্ত হলে পুরো ফ্রি
Q. আগে রোগ থাকলে কভার হবে?
➡️ হ্যাঁ, প্রি-এক্সিস্টিং রোগ কভার
